Thursday, July 2, 2026

হাওয়ার কথা ২



রাগ চেপে রাখতে রাখতে রাখতে রাখতে রাখতে যেদিন দুম করে মাথাটা ফেটে যাবে সেদিন কর্তব্য আর দায়িত্বের মুখে ছ্যাড়ছ্যাড়া করে মুতে নিজের নামে একটা দ্বীপ কিনে ফেলব। সেই দ্বীপে পুষব গোটা পাঁচেক টি-রেক্স আর খানদশেক র‍্যাপটার। তাদের সঙ্গে কম্যুনিকেশনের আগে ভাবতে হবে না - 'আহা গো, ওর কী খারাপ লাগল? তাহলে কি আমি নিজের কম্ফোর্টের, সম্মানের, সুবিধের, মুখে ঝামা ঘষে, অপমান গিলে, আবারও কড়োজোড়ে হেঁহেঁ করা শুরু করব? না! এসবের কোনো কেসই নেই! আমি ওদের মানুষ প্রোভাইড করব ওরা আমায় স্বাধীনতা প্রোভাইড করবে। মানুষ? মানুষ কাদের বলে? বলছি। 

ধরা যাক আপনি কাওকে নিঃস্বার্থভাবে নিজের একটা কিডনি দান করেছেন। সে আপনার এই মাহাত্ম্য মাথা পেতে নিয়েছে। তারপর একদিন এমনিই, ভীষণ ক্যাজুয়ালি আপনি তাকে বলেছেন, 'বেণীমাধব, তোর এই জামাটার চাইতে ওই  জামাটা ভালো'  তবে আপনি ছাই ঘেঁটে দেখে নিতে পারেন সাচ্চা মানুষ আপনার কিডনিতেই জল পরিশ্রুত করতে করতে আপনার বিরুদ্ধেই মোবাইলে একটা হোয়াটস্যাপ গ্রুপ খুলে ফেলে আপনাকে নিয়ে নিন্দে করছে। 

এই হলো মানুষ। এই হলাম আমি। আপনি এরকম নন। আপনি ধোঁয় ওঠা ডিমসেদ্ধর মতো পবিত্র। 

যাকগে তো সেই ডাইনোদের মানুষ খাওয়াতাম। পপকর্ন হাতে সেই দৃশ্য দেখতে দেখতে স্পিলবার্গকে ফোন করে বলতাম 'কী রে স্পিলু, পারবি এর চে ভালো প্র্যাক্টিকাল এফেক্ট দেখাতে? শালা অন্তরাত্মা জুড়িয়ে যাচ্ছে দেখে' 

সে এক দারুণ ব্যাপার! ডাইনো মিলের ক্যাটাগরি করে দিতাম। ভদ্রতাকে বলদামো ভাবা মানুষ, যেখানে পাত্তা পায় না সেখানেই ল্যাল্যা করতে যাওয়া মানুষ, দাদাদিদি ধরা মানুষ, ম্যানুপুলেটর মানুষ, বাচ্চা বিয়েছে বলে তাকে টাকা আনার মেশিন ভাবা, টেনেক ফর গ্রান্টেড নেওয়া মানুষ, সেক্সটার্ভাশেন থেকে অন্যের জীবনে নাক গলিয়ে হ্যান্ডেলমারা মানুষ, হাগার পর সেটার ছবি তুলে সোশাল মিডিয়া 'সাতদিন হাগিনি কারণ নিকারগুয়ার কন্ট্রাদের বিরুদ্ধে এটাই আমার প্রতিবাদ' বলে নিজের নতুন বইয়ের বিজ্ঞাপন করা মানুষ, ট্রল করে স্বর্গসুখ পাওয়া মানুষ, একটাও বাল না ছিঁড়ে নিজেকে শ্রেষ্ঠতম ভাবা মানুষ,  সেই শ্রেষ্ঠকে মাথায় তুলে নাচা গো-অ্যাজ ইউ লাইকে মানুষ সাজা পরজীবি, আরও নানা ক্যাটাগরী আছে কিন্তু সেটা বড় কথা না। 

কথা হলো আমি দ্বীপ কিনে ডাইনোদের মানুষ খাওয়াচ্ছি শুনলে ভেন্টু বলে উঠবে 'হোয়াট দা ফাক ব্রো! ডাউনো পেয়ে, এতোদিনকার লয়াল কুত্তা ভুলে গেলে? আমার কুকুরকে কুত্তা বলছ? আমাকে কুত্তা বলছ?'   

তখন আমি বাঁকা হেসে, চুইংগাম চিবোতে চিবোতে বলব 'ইয়েস ডোগো, কারণ আমিও মানুষ'  

ভাগ বান্টু। 

Monday, June 15, 2026

হাওয়ায় কথা ১



আসল কথা হলো রাগটা বের করে দিতে হবে। 


অনেককাল হলো বরাত ছাড়া আর কিছু লেখা হয় না। লিখি না। তাতে অবশ্যি কোনো বেড়াল থাবা চাটা বন্ধ করেনি, কোনো হলুদ ট্যাক্সি ড্রাইভার একবারেই ‘হ্যাঁ যাব' বলা শুরু করেনি, কোনো কাগুজে পরিস্থিতিই এতোটা সড়গড় ও কম্পিউটরি ডেটাংদেহি হয়ে ওঠেনি যাতে করে করে জিতু মান্ডি নামক এক মানুষকে তার বোনের মৃতদেহ কবর থেকে তুলে কাঁধে করে না নিয়ে যেতে হয় কেবলমাত্র উনিশটি হাজার টাকার জন্যে। মোটমাট যেদিকেই চোখ যায় সেদিকেই দেখি আমি কিছু না লেখায় এ মহাবিশ্বের একটিও লোমের এতোটুকু আগারও কোনো ক্ষতি হয়নি। ভবিষ্যতেও হবে বলে মনে হচ্ছে না। তবু হাজারও উপেক্ষার পরও কাউন্সিলরের চুটকিতে হোহো দেওয়ার মতো আজ কেন লিখছি, সেই কারণটা আগে বলে নিই। কণিষ্ক ভট্টাচার্য নামের একদম ফালতু একটা লোক গতকাল আমায় তাঁর একটি লেখা পাঠান। আগেও পাঠিয়েছেন। কিন্তু এ কাজ তিনি কেন করেন এ এক বিষ্ময়! কারণ কণিষ্কদা যে যে বিষয়ে লেখেন এবং যে পারদর্শিতার সঙ্গে লেখেন, সে লেখা আমার মতো ‘মটকা গরম হলে এরিয়া ঠান্ডা হয়ে যাবে' পাঞ্চলাইন বিয়োনো ও সেই পাঞ্চলাইনকে অপূর্ব ল্যা ল্যা দক্ষতায় এই লেখার মধ্যেও জোরে, নির্লজ্জভাবে মাইকিং করা হাড়বজ্জাত অশিক্ষিতের কদর করা তো দূর, বোঝবারই কথা হয়। তাও পাঠায়। আমি পড়ি। তারপর বুঝতে পারি বেড়ালটা কেন এখনও থাবা চাটছে। কণিষ্কদা রিলখে হলে আমি বড়জোড় স্ট্যাম্প জমাই। ব্যাস। চিঠির সঙ্গে যোগাযোগ আমার ওতটুকুই। 


হ্যাঁ পাঠক, এভাবেই নিজেকে আন্ডারসেল করার সময় নেমড্রপিং-এর মাধ্যমে বুঝিয়ে দিতে হবে আসলে আপনি কী চিজ! এ হাতে অভিধানাইপানাই ও হাতে ক্যাচার ইন দা রাই, অজুহাতে আমি প্রচার চাই না জাঁহপনা শুধু রেগকনিশন চাই…ডিজলভ টু থেরাপি। 


না, আমার মতো জিনিয়াস হয়ত আপনি হতে পারবেন না। আমি ক্ষণজন্মা। আমি, ব্রক লেসনার আর হাতিম তাই। তাও শিখিয়ে দিলাম। যদি কাজে লাগে। 


এবার প্রশ্ন হলো এই জিনিয়াস হঠাৎ অর্থহীন লেখা কেন ছেড়ে দিল? উত্তরটা প্রশ্নের মধ্যেই দেওয়া আছে। অর্থ ছাড়া অর্থ নেই কিছুতে। কিন্তু আরেকটা কারণ হলো হ্যামলেট। না ঠিক হ্যামলেট না, হোরেশিও। হোরেশিও নামটা শুনলেই আমার মটকা গরম হয়ে পাঞ্চলাইন বেরিয়ে যায়। এই যে বর্তমান বাংলা বাজারে আমার চাইতে ভালো সংলাপ লিখিয়ে আর নেই এ কথা কী আমি শুধু ডিল্যুশনের খাতিরে বিশ্বাস করি? মোটেই না! এ জাতীয় বিশ্বাস আসে একটা রাগ থেকে। যে এতো কিছুর মধ্যে ওই বান্টুটা বেঁচে গেলো কী করে? শালা গোটা কিংডমের জিওটি হয়ে গেলো তাও হোরেশিওর জোয়ি সিজন ওয়ান চলছে। আমি যদি হোরেশিও হতাম তাহলে শিওর শেক্সপিয়ারের কলার ধরে বলতাম - ব্যাটা বাংলা থিয়েটারের ভেঙ্কটেশ ফিল্মস, আমাকে যদিও বা বাঁচিয়েই রাখলি তাহলে অন্তত বচ্চন করে রাখতিস। হাইট আর ক্যারিজমাটা দিতিস। নমকহারামের শোধ শোলে দিয়ে তুলে নিতাম। কিন্তু না। কালচারের নামে ঘ্যানঘ্যানে আবহের সঙ্গে তস্য ঘ্যানঘ্যানে গু বেচা বাচিক করে ছেড়ে দিলো হারামজাদা। ঠাকুমার ঝুলি খুলবে, ডেনমার্কের গল্প বলবে। অবশ্য আমার রাগ শুধু এখানেই থেমে নেই। কারণ হ্যামলেট হলো সুন্দরী বান্ধবীদের ওপর অমূলক স্বর্বংগ্রাসী অধিকারের প্রত্যাশা এড়িয়ে নিজেকে ‘আমি না মধ্যবিত্ত’ বলতে পারার মতো আড়ালধর্মী গলার খিচখিচ, যা ভিক্সেও দূর হবে না।   


ঋদ্ধি সেন হ্যামলেট করেছেন। আমার দেখা হয়ে ওঠেনি। কিন্তু এতো রাগ হয়েছে যে মনে হচ্ছিল নিজের চোখে গগল টাঙিয়ে, এক হাতে মেডুসার মাথাটা ধরে গোটা মহাবিশ্ব পাক খাইয়ে সবকটাকে পাত্থারকে সানাম করে দিই। অবশ্য রাগের কারণটা এটা না যে উনি কেন হ্যামলেট করেছেন। রাগের কারণটা হলো আমি কেন সকলের সঙ্গে, এক স্কেলে, এক নাদে ওঁকে ‘ভাগ পোঁদপাকামাল’ বলতে পারছি না। একজন জাতীয় পুরষ্কারপ্রাপ্ত দড় অভিনেতা একটি থিয়েটারে একটি চরিত্রে অভিনয় করেছেন। আমার ইচ্ছে হলে আমি সেটি দেখব। ইচ্ছে না হলে দেখব না। দেখে ভালো লাগলে ভালো বলব। খারাপ লাগলে খারাপ। এই সহজ সত্যিটা উপলব্ধি করবার পর যে আমোদগেঁড়ে দু’হাত তুলে নেত্য করা থেকে নিজেকে আমি বঞ্চিত করে ফেলেছি তার দাম কি তোদের লক্ষ্মীভান্ডার দেবে? আর শুধু ঋদ্ধি সেন নয়। এমন যে কেউ যার একটা নিজস্ব ভয়েস আছে, তার প্রতিই সকলে টিয়াপাখি হয়ে যায়। ট্যাঁরা চোখে তাকায়। আমি পারি না কারণ আমার চশমা আছে। তাছাড়া তার সঙ্গে আমার মতেল মিল থাকুক বা না থাকুক…ধুর বাবা! এই হলো মুশকিল। ‘সে তার সঙ্গে আমার মতেল মিল থাকুক বা না থাকুক'... উফফ! আমার সঙ্গে মতের অমিল হলেই আমি তাকে ছেঁচে দেব! আর মতের মিল থাকলেও যদি দেখি মেজরিটি ওর বিপক্ষে তাহলে আমি আমার মত বদলে নেব। এই চারিত্রিক দৃঢ়তাটাই বয়সের সঙ্গে সঙ্গে হারিয়ে ফেলেছি। ফলে গ্যালাখ্যালা পড়ে রয়েছে আর মেমফুত্তি দেদার মিসিং হয়ে ঘ্যাশটা মেরে গেছি। 


মানে বলতে চাইছি আমি ভালো মানুষ বাকিরা পচা। 


এই যে বাংলা সিনেম্যাটিক ইউনিভার্সে এতোকাল যারা দাদার পোঁদের তলায় ডিম সেজে বসে তা খাচ্ছিল অন্যদের চিকেন করায় আশায়, তারাই দেখিছি বুক পাছা চাপড়ে সবচে জোরে কাঁদছে। এদের আমি কি কখনও আমি সামনাসামনি ‘ভাগ বান্টু’ বলতে পারব? পারব না তো। পারব না কারণ আমি রাহুল অরুণোদয় ব্যানার্জি নই। আমার ধক নেই। আমার সাহসে আটকাবে যেটাকে আমি ভদ্রতা বলে চালাব। কিন্তু মুখগুলো দেখলেই তো থাবড়াতে ইচ্ছে করবে। এবার এই চাপা রাগটা নিয়ে আমি কোথা যাই? র‍্যাণ্ডম কোনো একটা সফট টার্গেট ধরে তাকে ট্রোল করে মোস্তি নেওয়ার দাঢ্য যে আমার নেই সে কথা তো আগেই বললাম। তাই গল্প বলি শুনুন। 


সমুদ্র ঝড় উঠছে। সেই ঝড়ে আটকা পড়েছে একটা জাহাজ। জাহাজ কাপ্তেন বলছে - ‘ওরে বোকাচোদা, রেলিং ধরে দাঁড়াসনি! বাল জ্যাকেরও বডি পাওয়া যায়নি আর তুই তো আবার সিঙ্গেল, সরে আয় সরে আয়!’ এদিকে রেলিং ধরে দাঁড়িয়ে ছিল এক জেনজি বালক। সে এই কথা শুনে, মোবাইল খুলে, কাপ্তেনকে ‘অ্যা' বলে জলে পড়ে গেলো। ‘ব্যুজ করছে' বলতে পারার আগেই। ব্যাস গল্প শেষ। আর মোরাল অফ দা স্টোরি হলো আমার জেনজিদের পোষায় না। আমি যখন আমার এই সাঁইত্রিশ বছর এগারো মাস বয়সে মুখ ফুটে নিজের কথা বলতে পারি না, তোরা কেন বলবি? আমি যখন মালিককে ইমপ্রেস করার জন্যে বাইশ ঘন্টা খাটাকে দালালির মতো নর্মাল সুস্থ একটা জিনিস বলে মনে করেছি তখন তোকে টক্সিক ওয়ার্ক এনভায়নমেন্ট বলার রাইট কে দিয়েছে? ‘সবার মালিক থাকে, যেমন পিরামিডের মালিক নীল আকাশ' জানিস এ লাইন কার লেখা? কোরিয়ার বাইরে কিছু জানিস গোজুচাংমুখো পালিশচোয়ালি ম্যাদামারাগুলো? আর সবচে বড় কথা যখন আমার ভেতরটা দড়কচা মেরে গেছে তখন তোরা ভাইভাবি কেন?  


এবার একটু ভাল্লাগছে। 


হ্যাঁ তো যেটা বলছিলাম রাগটা বের করে দিতে হবে। 


কিন্তু সবাই তো সেটা আমার মতো অন্যরকম ভাবে পারে না তাই ট্রোল, গণপিটুনি, বিদ্বেষ, গোল করে ঘিরে ধরে ন্যাকা আবৃত্তি শোনানো এসবের বুফে থেকে কিছু একটা বেছে নেয়। 


আসলে আমি তো জিনিয়াস। আমি, রাকেশ বেদী আর মালিকা হামিরা। একদিন শালা পৃথিবীর মুখে ফলস কাঁকড়াবিছে ধরে আক্রব আক্রব আক্রম বলে দেব।