রাগ চেপে রাখতে রাখতে রাখতে রাখতে রাখতে যেদিন দুম করে মাথাটা ফেটে যাবে সেদিন কর্তব্য আর দায়িত্বের মুখে ছ্যাড়ছ্যাড়া করে মুতে নিজের নামে একটা দ্বীপ কিনে ফেলব। সেই দ্বীপে পুষব গোটা পাঁচেক টি-রেক্স আর খানদশেক র্যাপটার। তাদের সঙ্গে কম্যুনিকেশনের আগে ভাবতে হবে না - 'আহা গো, ওর কী খারাপ লাগল? তাহলে কি আমি নিজের কম্ফোর্টের, সম্মানের, সুবিধের, মুখে ঝামা ঘষে, অপমান গিলে, আবারও কড়োজোড়ে হেঁহেঁ করা শুরু করব? না! এসবের কোনো কেসই নেই! আমি ওদের মানুষ প্রোভাইড করব ওরা আমায় স্বাধীনতা প্রোভাইড করবে। মানুষ? মানুষ কাদের বলে? বলছি।
ধরা যাক আপনি কাওকে নিঃস্বার্থভাবে নিজের একটা কিডনি দান করেছেন। সে আপনার এই মাহাত্ম্য মাথা পেতে নিয়েছে। তারপর একদিন এমনিই, ভীষণ ক্যাজুয়ালি আপনি তাকে বলেছেন, 'বেণীমাধব, তোর এই জামাটার চাইতে ওই জামাটা ভালো' তবে আপনি ছাই ঘেঁটে দেখে নিতে পারেন সাচ্চা মানুষ আপনার কিডনিতেই জল পরিশ্রুত করতে করতে আপনার বিরুদ্ধেই মোবাইলে একটা হোয়াটস্যাপ গ্রুপ খুলে ফেলে আপনাকে নিয়ে নিন্দে করছে।
এই হলো মানুষ। এই হলাম আমি। আপনি এরকম নন। আপনি ধোঁয় ওঠা ডিমসেদ্ধর মতো পবিত্র।
যাকগে তো সেই ডাইনোদের মানুষ খাওয়াতাম। পপকর্ন হাতে সেই দৃশ্য দেখতে দেখতে স্পিলবার্গকে ফোন করে বলতাম 'কী রে স্পিলু, পারবি এর চে ভালো প্র্যাক্টিকাল এফেক্ট দেখাতে? শালা অন্তরাত্মা জুড়িয়ে যাচ্ছে দেখে'
সে এক দারুণ ব্যাপার! ডাইনো মিলের ক্যাটাগরি করে দিতাম। ভদ্রতাকে বলদামো ভাবা মানুষ, যেখানে পাত্তা পায় না সেখানেই ল্যাল্যা করতে যাওয়া মানুষ, দাদাদিদি ধরা মানুষ, ম্যানুপুলেটর মানুষ, বাচ্চা বিয়েছে বলে তাকে টাকা আনার মেশিন ভাবা, টেনেক ফর গ্রান্টেড নেওয়া মানুষ, সেক্সটার্ভাশেন থেকে অন্যের জীবনে নাক গলিয়ে হ্যান্ডেলমারা মানুষ, হাগার পর সেটার ছবি তুলে সোশাল মিডিয়া 'সাতদিন হাগিনি কারণ নিকারগুয়ার কন্ট্রাদের বিরুদ্ধে এটাই আমার প্রতিবাদ' বলে নিজের নতুন বইয়ের বিজ্ঞাপন করা মানুষ, ট্রল করে স্বর্গসুখ পাওয়া মানুষ, একটাও বাল না ছিঁড়ে নিজেকে শ্রেষ্ঠতম ভাবা মানুষ, সেই শ্রেষ্ঠকে মাথায় তুলে নাচা গো-অ্যাজ ইউ লাইকে মানুষ সাজা পরজীবি, আরও নানা ক্যাটাগরী আছে কিন্তু সেটা বড় কথা না।
কথা হলো আমি দ্বীপ কিনে ডাইনোদের মানুষ খাওয়াচ্ছি শুনলে ভেন্টু বলে উঠবে 'হোয়াট দা ফাক ব্রো! ডাউনো পেয়ে, এতোদিনকার লয়াল কুত্তা ভুলে গেলে? আমার কুকুরকে কুত্তা বলছ? আমাকে কুত্তা বলছ?'
তখন আমি বাঁকা হেসে, চুইংগাম চিবোতে চিবোতে বলব 'ইয়েস ডোগো, কারণ আমিও মানুষ'
ভাগ বান্টু।
